রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৫, ১০:২৭

রাজধানীর যাত্রাবাড়ীতে 'বন্দুকযুদ্ধে' অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোরে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর জানান, ভোরে ৪টার দিকে মাতুয়াইল এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিমের সাথে সন্ত্রাসীদের 'বন্দুকযুদ্ধ' হয়। এতে অজ্ঞাত পরিচয় এক যুবক গুলিবিদ্ধ হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।