সিলেটে হাসপাতালে ১০ শিশুর মৃত্যু

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৫, ২০:১৪
 
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শিশু মারা গেছে। সোমবার রাত সাড়ে ১০টা থেকে মঙ্গলবার সকাল ছয়টার মধ্যে এসব শিশু মারা যায়।
হাসপাতালের উপ-পরিচালক আবদুস সালাম জানিয়েছেন, ঠাণ্ডাজনিত সমস্যা, নিউমোনিয়া ও ডায়রিরার কারণে এই শিশুদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে। মারা যাওয়া মা ও শিশু ওয়ার্ডে ছিল।
তিনি আরো জানান, এই ঘটনায় অধ্যাপক ডাক্তার ইসমাইল পাটোয়ারীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়া হয়েছে।
তবে শিশুদের স্বজনদের অভিযোগ, চিকিত্সকদের অবহেলায় এদের মৃত্যু হয়েছে।