গাজীপুরে আটক ১০

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৫, ১২:১৯
নাশকতা সৃষ্টির পরিকল্পনার সাথে জড়িত সন্দেহে পুলিশ সোমবার রাতে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১০ বিএনপি কর্মীকে আটক করেছে।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সূত্রে জানা গেছে, জয়দেবপুর থানা এলাকা থেকে তিন জন, শ্রীপুর থানা এলাকা থেকে তিন জন, টঙ্গী থানা এলাকা থেকে দ্ই জন, কালিয়াকৈর থানা এলাকা থেকে এক জন এবং কালীগঞ্জ থানা এলাকা থেকে এক বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।