মোঃ আলী নূর সিপিটিইউর নতুন মহাপরিচালক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৪

সরকারের অতিরিক্ত সচিব মোঃ আলী নূর পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন। ২৬ ফেব্রুয়ারি সিপিটিইউতে যোগদানের পূর্বে তিনি জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সিপিটিইউ’র সদ্য বিদায়ী মহাপরিচালক মোঃ ফারুক হোসেন ভারপ্রাপ্ত সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। —প্রেস বিজ্ঞপ্তি