মাগুরায় ৫ জন ভাষা সৈনিককে সম্মাননা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে ৩ জন মরণোত্তর রয়েছেন। শুক্রবার মাগুরা মুক্তিযোদ্ধা সৈয়দ আতর আলী গণগ্রস্থাগার চত্বরে মহান ভাষা শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন ভাষা সৈনিক খান জিয়াউল হক, আমিনুল ইসলাম মিয়া এবং মরণোত্তর সম্মাননাপ্রাপ্তরা হলেন এ কে হামিদুজ্জামান এহিয়া, আব্দুল জলিল খান মির্জা সৈকত হোসেন।
জেলা কবি-সাহিত্যিক ঐক্যজোট পরিষদের সভাপতি কবি বিবেকানন্দ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক আমিনুল ইসলাম চান্দু মিয়া, খান জিয়াউল হক, অধ্যক্ষ হাবিবুল হাসান, জেলা ক্রীড়া অফিসার নাজমুল হাসান লোভন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি বি এম এ হালিম, মিয়া ওয়াহিদ কামাল বাবলু প্রমুখ। পরে কবিতা পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
