নরসিংদীর রায়পুরায় মেঘনা শাখার কাঁকন নদীতে ভাসছে বিভিন্ন গ্রুপের বিপুল পরিমাণ সরকারি ঔষধ। আর এসব ঔষধ নদীতে ভাসতে দেখে এলাকাবাসী দেদারছে বাড়ি নিয়ে যাচ্ছেন। তারা জানে না ঔষধগুলো মেয়াদউত্তীর্ণ।
আর এ কারণেই আতঙ্ক বিরাজ করছে স্থানীয় সচেতন মহলে।
জানা গেছে, সদর এলাকার রায়পুরা খাদ্য গুদাম সংলগ্ন মেঘনা নদীর শাখা কাকন নদীতে গত তিন দিন ধরে ভাসছে লক্ষাধিক টাকার বিভিন্ন গ্রুপের সরকারি ঔষধ। ঔষধগুলো হলো, সিরাপ ফ্লামেক্স, ফাইমক্স, ট্যাবলেট এন্টাসিড, প্যারাসিটামল, ভিটামিন বি-কমপ্লেক্স, ডায়জিপাম, সিপ্রো-এ ৫০০, ক্যাপসুল এ্যামিক্সিলিন ইত্যাদি।
এসব ঔষধের গায়ে ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্পদ, ক্রয় বিক্রয় আইনত দণ্ডনীয়’ লেখা রয়েছে।
