পূর্বধলায় সংসদ সদস্যের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:২৮
২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের মাঝে চলমান এসএসসি ও সমমানের পরিক্ষার্থীদের কঠোর নিরাপত্তাদানে শনিবার নেত্রকোনার পূর্বধলায় জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক)।
কেন্দ্র পরিদর্শনকালে তিনি সন্তোষ প্রকাশ করে পরিক্ষার্থীদের নিরাপত্তায় নিয়োজিত উপজেলা প্রশাসন, পুলিশ ও শিক্ষকসহ সকলকে আরো কঠোরতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এ সময় তার সাথে উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রকিবুর রহমান খান, পূর্বধলা থানার ওসি মো. মুশফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল বারী, পূর্বধলায় জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শুধাংশু শেখর তালুকদার, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি শফিকুল আলম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।