মাগুরার শালিখার সীমাখালীতে শনিবার বিকালে হরতাল সমর্থনকারীরা পুলিশেরর গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ।
এই ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ ও আওয়ামী লীগ সমর্থকরা মিছিল বের করে এবং কয়েকটি দোকান ভাংচুর করে ।
এ ব্যাপারে মাগুরার পুলিশ সুপার মো: জিহাদুল কবির জানান, বিকাল ৫টার দিকে পুলিশের একটি টহল গাড়ি যাওয়ার সময় বিএনপি জামায়াত কর্মীরা ইট নিক্ষেপ করে। এসময় পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রায় ১৫ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি আয়ন্ত্রণে আনে ।
