ময়মনসিংহে পুলিশের শর্টগানের গুলিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ছিনতাইয়ের শিকার আব্দুল ওয়াহাব আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, রবিবার ভোর রাতে শহরের মাসকান্দা বিসিক এলাকার বন্ধন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক আব্দুল ওয়াহাব কাজ শেষে বলাশপুর পালপাড়ার নিজ বাসায় রিকশায় করে যাচ্ছিলেন। ভাটিকাশর পাদ্রি মিশন রোডে একদল ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ ২৫০০টাকা ছিনিয়ে নিয়ে যায়। ওয়াহাব ঘটনাটি পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় ছিনতাইকারী দল পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশ শর্টগান দিয়ে গুলি করলে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এদিকে ছিনতাইয়ের শিকার আব্দুল ওয়াহাব আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।
