বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দগ্ধদের জন্য বার্ন ইউনিট চালু করা হয়েছে। রবিবার সকাল ৯টায় বিএসএমএমইউ’র কেবিন ব্লকের নিচ তলায় বার্ন ইউনিটের উদ্বোধন করেন বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। খবর: বাসসের।
উদ্বোধনকালে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, পোড়া রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিত্সা সেবা দিতে ১০ শয্যাবিশিষ্ট বার্ন ইউনিট চালু করা হয়েছে। রোগীদের মানসম্মত চিকিত্সা সেবা দিতে আলাদা আলাদা কক্ষে একটি করে বেড রাখা হয়েছে। ভবিষ্যতে এ চিকিত্সাসেবা অব্যাহত থাকবে এবং উন্নয়নের জন্য সবরকমের প্রচেষ্টাও অব্যাহত থাকবে।
উপাচার্য বলেন, দেশের উদ্ভূত পরিস্থি তিতে ও পোড়া বা দগ্ধ রোগীদের চিকিত্সা সেবা নিশ্চিত করতে প্রথমবারের মতো চালু হলো বার্ন ইউনিট।
উদ্বোধনী অনুষ্ঠানে উপসি’ত ছিলেন বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ ভূঁইয়া, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ও সমন্বয়কারী (বার্ন ইউনিট) ডা. মো. নাজমুল করিম প্রমুখ।
