রাজধানীতে বিএনপি-জামায়াত ও হিজবুত তাহরীরের ২৭ নেতাকর্মী আটক

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৫, ১০:৫৬



রাজধানীতে বিএনপি, জামায়াত-শিবির ও হিজবুত তাহরীর ২৭ জন নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থান অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার সকালে ডিএমপির উপ-কমিশনার (লিগ্যাল এন্ড মিডিয়া) মাসুদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে বিএনপির ১৭ জন, জামায়াত-শিবিরের আটজন এবং হিজবুত তাহরীর দুইজন নেতা-কর্মী রয়েছে বলে জানন তিনি।