চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাবসায়ীর মৃত্যু

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৫৫
চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনে কভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে আজ্জেল আলী (৬৫) নামে এক মৎস্য ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আজ্জেল আলী দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের মৃত দলিল মন্ডলের পুত্র।
জানা গেছে, চুয়াডাঙ্গা শহর থেকে কেরু এ্যান্ড কোম্পানির দর্শনামুখী কভার্ডভ্যানটি পুলিশ লাইনের সামনে মৎস্য ব্যবসায়ী আজ্জেলকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এ অবস্থায়, বাই-সাইকেল চালক আজ্জেল ওই কভার্ডভ্যানটির সামনে পড়ে যায়। এ সময় আজ্জেলকে চাপা দিয়ে কভার্ডভ্যানটি পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিক আজ্জেলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।