মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী পৃথক ৪টি লঞ্চে অভিযান চালিয়ে শতাধিক মন (৪ হাজার ৮০ কেজি) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড ও স্থানীয় মৎস বিভাগ। বুধবার সকালে দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী এমভি গাজি-১, এমভি প্রিন্স অব বরিশাল, এমভি মর্নিং সান ও এমভি পূবালী নামের ৪টি লঞ্চে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। পরে জব্দ করা জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়।
সদর উপজেলার মৎস কর্মকর্তা মো. শাহজাদা খসরু বিষয়টি নিশ্চিত করেছেন।
