রাজশাহীতে যুবককে গলা কেটে হত্যা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ২১:২৬

জেলার গোদাগাড়ী উপজেলার নারায়নপুর গ্রামের আদিবাসী পল্লি উচাঃঘুটু দক্ষিণ পাড়ায় আদিবাসী যুবক গণেশ মার্ডিকে (৪০) নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার সময় বাড়িতে এমনকি আদিবাসী পল্লিতে কেউ ছিলেন না। সকলেই কাজের উদ্দেশ্যে বাইরে ছিলেন। এই সুযোগে কে বা কারা গণেশ মার্ডিকে নিজ ঘরে হত্যা করেছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফরহাদ ঘটনার সত্যতা স্বীকার করে বুধবার রাত পৌণে ৯টায় জানান, ‘তিনি ঘটনাস্থলে রয়েছেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ভিকটিমের স্ত্রী মালতি মুরমুই (৪০) গণেশ মার্ডিকে হত্যা করেছে। তবে মালতি এখনো স্বামীকে হত্যার কথা স্বীকার করেননি। মালতি দাবি করছেন, ‘গণেশ নিজেই নিজেকে হত্যা করেছে।’ গণেশ মার্ডি মালতিকে বিয়ে করে ঘরজামাই থাকতেন। মালতির বাবার নাম রতন মুরমু। তবে সে তার স্বামীর বাবার নাম জানেন না বলে দাবি করছেন।’ প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি তানোর উপজেলার ময়েনপুর গ্রামের নিজ ঘরে আদিবাসী যুবক বাবলু হেমরমকে সন্ত্রাসীরা গলা কেটে হত্যা করে। ওই ঘটনায় জড়িতরা এখনো চিহ্নিত ও গ্রেফতার হয়নি।