টেকনাফে বিজিবি-ইয়াবা পাচারকরীরদের মধ্যে‌ 'বন্দুকযুদ্ধে' নিহত ১

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৫, ১০:৫৬


কক্সবাজারের টেকনাফে বিজিবি-ইয়াবা পাচারকরীরদের মধ্যে  'বন্দুকযুদ্ধে' হোসেন আহমেদ (৩০) নামে এক 'ইয়াবা পাচারকী' নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার হ্নীলা উত্তর আলীখালীর লবণ মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফনদী দিয়ে পাচারের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা লবণ মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা পাচারকারী বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ইয়াবা পাচারকারী হোসেন আহমেদ  নিহত হন। তিনি হ্নীলা উত্তর আলীখালী এলাকার মৃত মোজাহার মিয়ার ছেলে। এ সময় বিজিবির সদস্য তাঁরা মিয়া ও সিদ্দিকুর রহমান আহত হয়। ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা ও ২ রাউন্ড তার্জা কাতুজ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার নিয়ে যাওয়া হয়েছে।
টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবু জার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।