ইমেইল হ্যাকিং সম্পর্কে জানতেন ট্রাম্প

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৫৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে রুশ হ্যাকারদের দ্বারা ইমেইল হ্যাকিং হবার কথা জানতেন বলে সাক্ষ্য দিয়েছেন প্রেসিডেন্টের সাবেক আইনজীবী মাইকেল কোহেন। গতকাল কংগ্রেসে দেয়া সাক্ষ্যে তিনি এমন দাবি করেন। ডেমোক্র্যাটিক পার্টির নেতাদের ইমেইল হ্যাক করে হ্যাকাররা রিপাবলিকানদের নিকট তথ্য ফাঁস করেছিল এমন অভিযোগ ট্রাম্প বরাবরই অস্বীকার করেছেন। কংগ্রেসে গতকালের শুনানিতেও ট্রাম্পকে বর্ণবাদী, প্রতারক, মিথ্যাবাদী ইত্যাদি বলে উল্লেখ করেন কোহেন। তিনি বলেছেন, ট্রাম্প কারাদন্ড এড়াতে এখন মিথ্যা বলছেন। এদিকে, কোহেনের এসব বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে রিপাবলিকানরা।