সাতক্ষীরার কলারোয়ায় সাত বছরের এক শিশু ধর্ষণের স্বীকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নয়ন হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ব্রজবকশা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়ন ওই গ্রামের কেরামত আলীর ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে উপজেলার ব্রজবকশা গ্রামের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে বাড়ির পাশ ডেকে নিয়ে ধর্ষণ করে নয়ন হোসেন। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে নয়ন পালিয়ে যায়। রাতেই শিশুটির পিতা কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। এর ভিত্তিতে নয়নকে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ব্রজবকশা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
