শাহপরীরদ্বীপ নাফ নদীর পাচঁ নম্বর স্লুইচ গেইট এলাকা থেকে দেড় কোটির টাকা মুল্যের ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় ওই এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় মিয়ানমার হতে নাফ নদী পার হয়ে ইয়াবা পাচার হচ্ছে মর্মে সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা শাহপরীরদ্বীপ নাফ নদীর পাঁচ নম্বার স্লুইচ গেইট এলাকায় অভিযান চালায়। এ সময় দেড় কোটি টাকার মুল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে তারা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি।
তিনি আরও বলেন, ইয়াবা প্রতিরোধ করতে নাফ নদীতে টহল বৃদ্ধি করা হয়েছে এবং জীবন বাজি রেখে ইয়াবা প্রতিরোধ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজিবি।
