গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে।
জানা গেছে, শুক্রবার সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার দত্তডাঙ্গা বাসস্ট্যান্ডে মাইক্রোবাসের চাপায় লাবিবা (৮) নামে এক শিশু ও বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুরে মোটরসাইকেল খাদে পড়ে জুয়েল শেখ (২৫) নামে এক ব্যক্তি নিহত হন।
