নেত্রকোনার পূর্বধলায় পানিতে ডুবে মুসা নামে দুই বছরের এক শিশু মারা গেছে। সে উপজেলা সদর ইউনিয়নের ডোবাডহর গ্রামের কাউছার মিয়ার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে মুসা সবার অজান্তে বাড়ির পাশে একটি গর্তের আটকে থাকা পানিতে পড়ে যায়। পরে গর্ত থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
