রাজধানীর গুলশানে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকালে গুলশান-২ এর আইকে টাওয়ারের সপ্তম তলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রবিবার সকাল পৌনে ৯টার দিকে ঐ ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে সকাল ৯টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনের একটি ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। এখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
