গ্লোবাল সিএসআর অ্যাওয়ার্ড জিতলো সামিট পাওয়ার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:২২


বাংলাদেশে বেসরকারি বিদ্যুৎ খাতের প্রথম প্রতিষ্ঠান- সামিট পাওয়ার লি. ভারতের মুম্বাইয়ে “গ্লোবাল সিএসআর এক্সিলেন্স এন্ড লিডারশীপ এ্যাওয়ার্ড” অর্জন করেছে। গত বুধবার সন্ধ্যায় শহরের “তাজ ল্যান্ডস এন্ড” –এ “ওয়ার্ল্ড সিএসআর কংগ্রেস” ঘোষিত এই পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান লতিফ খান এবং ম্যানেজিং ডিরেক্টর ড. আবদুল ওয়াদুদ।
সামাজিক দায়বদ্ধতায় সেরা অবদানের স্কীকৃতি হিসেবে সামিট পাওয়ারকে এই পুরস্কারের জন্য মনোনীত করে বিশ্ব সিএসআর কংগ্রেস।
প্রতি বছর কংগ্রেস ১৮ই ফ্রেব্রুয়ারিকে “বিশ্ব সিএস আর দিবস” হিসেবে উদযাপন করে আসছে এবং এই অঙ্গনের বিশ্ব নেতাদের এক ছাদের নীচে জড়ো করে কাজের নতুন ক্ষেত্র ও উপায় নিয়ে মতবিনিময় করে।

সাম্প্রতিক সময়ে সামিট পাওযার লি. আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে নদ্দিত হয়ে আসছেতার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেষ্টা, বিচক্ষণতা ও নেতৃত্বের জন্যে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি এশিয়ান পাওয়ার এ্যাওয়ার্ড, বিজনেস ইনিশিয়েটিভ ডিরেকশন(বিআইডি) এ্যাওয়ার্ড, আইসিএমএবি বেস্ট কর্পোরেট এ্যাওয়ার্ড, আইসিএবি ন্যাশনাল এ্যাওয়ার্ডসহ জাতীয় পর্যায়ের “বেস্ট পাওয়ার জেনারেশান কোম্পানী এ্যাওয়ার্ড”-ও অর্জন করেছে।