ঠাকুরগাঁওয়ে রাইস মিলের বয়লার বিস্ফোরণে নিহত ১

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২১:৩৯

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপি নেতা আব্দুল বাতেনের রাইস মিলের বয়লার বিস্ফোরণে নুর ইসলাম (৩৮) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন শ্রমিক। সোমবার সন্ধ্যায় সাড়ে ৫টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের কুশলডাঙ্গী হাটস্থ রাইস মিলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাবেরুল ইসলাম।

নিহত শ্রমিক নুর ইসলাম উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মৃত লতা মোহাম্মদের ছেলে ও আহত শ্রমিক সহিদুর (৫২) একই ইউনিয়নের ধারিয়া বেলসাড়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বালিয়াডাঙ্গী ওসি মোসাব্বেরুল ইসলাম ও এসআই আমজাদ আলী জানান, ৬ জন শ্রমিক ওই রাইস মিলে কাজ করছিল। সোমবার সাড়ে ৫ টার সময় বিএনপি নেতার মিলে বয়লার বিস্ফোরণ দুজন শ্রমিক আহত হয়। শ্রমিক ও স্থানীয় লোকজন উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শ্রমিক নুর ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে। সেখানে নেওয়ার পথে শ্রমিক নুর ইসলাম মারা যায়।

ইত্তেফাক/বিএএফ