শেষ ষোলোয় মুখোমুখি বার্সা-ম্যান সিটি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৫, ২০:৩২
 
 
ইউরোপ সেরার লড়াইয়ে শেষ ষোলোর প্রথম পর্বে ম্যানচেস্টার সিটির মাঠে খেলতে যাবে বার্সেলোনা। বাংলাদেশ মঙ্গলবার সময় রাত পৌনে দুইটায় শুরু হবে ম্যাচটি।
 

গত মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে দেখা হয়েছিল এই দুই দলের। ঐ লড়াইয়ে সিটিকে ৪-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে বার্সেলোনা।