অস্ট্রেলিয়ার মেলবোর্নে ব্যাটিং অনুশীলনের সময় চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। তবে পরীক্ষা শেষে জানা গেলে তার চোট তেমন গুরুতর নয়।
অনুশীলনের সময়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছিলেন মুশফিক। এরপর এক্সরে করাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জানা গেলে, তার আঘাত গুরুতর নয়। বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে পারবেন মুশফিক।
ক্যানবেরায় আফগানিস্তানের বিপক্ষে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন মুশফিকুর রহিম।
