রাজধানীতে সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্যসহ নিহত ২

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:২২
 
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের উত্তর দিকে ফ্যালকন হলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানান, একটি প্রাইভেটকারের সঙ্গে র‌্যাব সদস্যের মোটর সাইকেলের সংঘর্ষ হলে র‌্যাব সদস্য উচ্ছেল আলম ও প্রাইভেটকার চালক নিহত হন। তাদের লাশ সম্মিলিত সামরিক হাসপাতালে রাখা হয়েছে। নিহত চালকের পরিচয় জানা যায়নি।