ডিএসইর সূচক ও লেনদেন কমেছে

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:৫৩


 ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সূচক সামান্য কমেছে এবং শেয়ার লেনদেনও কম হয়েছে। ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দাম বাড়ার মধ্যদিয়ে শেয়ার লেনদেন শুরু হলেও কিছু সময়ের মধ্যেই সূচক কমতে থাকে। দিন শেষে সূচক ৭ পয়েন্ট কমে সূচক দাঁড়ায় ৪ হাজার ৮০১ দশমিক ১৪ পয়েন্ট।
মঙ্গলবার ডিএসইতে ৩০৯ কোটি টাকা মূল্যের ৬ কোটি ৫৩ লাখ শেয়ার হাতবদল হয়।  ১৪১টি কোম্পানির শেয়ার দর কমেছে, বেড়েছে ১১৮টির এবং অপরিবর্তীত রয়েছে ৫১টির।