শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুক্র ও শনিবার ক্লাস ও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়ার সঙ্গে সিন্ডিকেট সদস্য, সকল অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
লাগাতার অবরোধ ও হরতালের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় সপ্তাহের শুক্র ও শনিবার ক্লাস ও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।
ইশফাকুল জানান, সেশনজট কমিয়ে আনতে শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে তিনি এও জানান, এই সিদ্ধান্ত বাধ্যতামূলক নয়, কোনো বিভাগ ক্লাস ও পরীক্ষা নিতে চাইলে সহযোগিতা করা হবে। যদি হরতাল না থাকে তাহলে সপ্তাহে অন্য দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে।
