হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৫, ২৩:০৬

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চার জন আহত হয়েছেন। নিহতের নাম আনিসুর রহমান (৩৫)। মঙ্গলবার রাতে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাকিলা এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, নিহতের স্ত্রী আঁখি (২৫) ও ছেলে আজিজুর রহমান (৫),  সিএনজি চালকসহ অজ্ঞাত এক যাত্রী।নিহত আজিজুর রহমান হাজীগঞ্জ উপজেলা গোপালখোঁড় এলাকার ভূঁইয়া বাড়ির মৃত মনসুর আহম্মদের ছেলে।

প্র্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি স্কুটারটিকে চাপা দিয়ে ঘাতক ট্রাকটি চাঁদপুরের দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনাটি রাতে হওয়ায় কেউ কিছু বুঝ ওঠার আগেই ট্রাক চালক পালাতে সক্ষম হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহআলম জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি উদ্ধার এবং হাসপাতাল থেকে মৃতদেহ থানায় নিয়ে এনেছি।