টান টান উত্তেজনায় আয়ারল্যান্ডের জয়

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:০১

 

 

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আরব আমিরাতকে ২ উইকেটে পরাজিত করেছে আয়ার‌্যান্ড। বুধবার ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত বি’গ্রুপের ম্যাচে ফের রান তাড়া করেই ম্যাচ জিতেছে আইরিশ দলটি। এর আগে শক্তিশালী ওয়েস্টইন্ডিজের বিপক্ষেও রান তাড়া করে জয় পেয়েছিল আয়ারল্যান্ড।
প্রথমে ব্যাটিং পেয়ে আরব আমিরাত সায়মন আনোয়ারের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করে। জবাবে ৪ বল হাতে রেখে ৮ উইকেটে ২৭৯ রান সংগ্রহের মাধ্যমে জয়লাভ করে আয়ারল্যান্ড।
এদিন টস জিতে আইরিশদের ফিল্ডিং নেয়াটা বিষ্মিত করেছিল সবাইকে। গ্যাবার ব্যাটিং-সহায়ক উইকেটে টস জিতে প্রথমে ব্যাটিং নেয়াটাই ছিল আইরিশদের জন্য সঠিক পদক্ষেপ। তবে এ সিদ্ধান্ত নেয়ার পেছনে হয়তো আইরিশ অধিনায়কের অনুপ্রেরনা হিসেবে কাজ করেছে তিনশ’ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ঘটনাটি। সেটি যাই হোক অধিনায়কের ওই সিদ্ধান্তের কারণে জয় পেতে রিতিমত ঘাম ঝড়াতে হয়েছে আয়ারল্যান্ডকে।
আরব আমিরাতের ইনিংসের শুরুটা ছিল ধীর¯ি’র। ৪৯ রানের উদ্বোধনী জুটি বেশ দেখে শুনে সূচনা করে নিজেদের ইনিংসের। ৪৯ রানে উদ্বোধনী জুটির সমাপ্তির পরপরই কিছুটা ছন্দ পতন ঘটে তাদের। ৭৮রানে যেতেই হারিয়ে বসে ৪ উইকেট। কিš‘ মিডল অর্ডারে অধিনায়ক খুররম খান সেঞ্চুরিয়ান সায়মন আনোয়ারের সঙ্গে জুটি বেঁধে ওই সংকট সামাল দেন। পঞ্চম উইকেট জুটিতে খুররম ও সায়মন যোগ করেন ৪৭ রান। খুররম যখন ব্যক্তিগত ৩৬ রানে আউট হন তখন আরব আমিরাতের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৩৬রান। এরপরই একটি দারুণ জুটিতেই পাল্টে যায় ম্যাচের চেহারা। সায়মন আনোয়ারের সঙ্গে জুটি বাঁধেন আমজাদ জাভেদ। সপ্তম উইকেট জুটিতে এই দুজন ১০৭ রান তুলে চমকে দেয় আইরিশ বোলিংকে। সায়মনের ৮৩ বলে ১০৬ রানের ইনিংসটিতে ছিল ১০টি চার ও একটি ছয়ের মার। অলরাউন্ডার জাভেদের ব্যাট থেকে আসে ৪২ রান। ৩৫ বলে পাঁচটি চারের মারে আমজাদের ইনিংসটিও ছিল নান্দনিক। ফলে ওডিআই ক্রিকেটে নিজেদের সর্বো”চ সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় ১৯ বছর পর বিশ্বকাপ খেলতে আসা আরব আমিরাত।
আয়ারল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন অ্যালেক্স কুসেক, ম্যাক্স সরেনসন, পল স্টার্লিং ও কেভিন ও’ব্রায়ান। একটি উইকেট সংগ্রহ করেন জর্জ ডকরেল।
জবাবে শুরুতে উইকেট হারিয়ে সংকটের মধ্যে পড়লেও পরক্ষনেই তা সামাল দেয় জায়ান্ট কিলার আয়ারল্যান্ড। দলীয় ৪রানের মাথায় স্টারলিং সাজ ঘরে ফেরার পর দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার পোর্টারফিল্ড ও জয়সে গড়ে তোলেন ৬৮ রানের পাটনারশীপ। তবে ওই জুটি ভাঙ্গার পর ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। শতরান পূর্ণ হবার আগেই পড়ে যায় আরো তিনটি উইকেট। তবে ৫ম ও ষষ্ঠ উইকেট জুটিতে যথাক্রমে ৭৪ ও ৭২ রানের দুটি সংগ্রহ আইরিশ জয়ে বড় ভূমিকা পালন করে। শেষ দিকে এসে পরপর কয়েকটি উইকেটের পতন ঘটলেও জয় পেতে আর খুব একটা বেগ পেতে হয়নি আইরিশদের। দলের পক্ষে সর্বো”চ ৮০ রান সংগ্রহ করেন গ্যারি উইলসন। কেভিন ও’ব্রায়ান করেছেন ৫০ রান। এছাড়া ৩৭ রান করে সংগ্রহ করেছেন ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ড ও জয়সে। আমিরাতের হয়ে আমজাদ জাভেদ নেন তিন উইকেট। এছাড়া দুটি করে উইকেট সংগ্রহ করেছেন মোহাম্মদ নাভিদ ও মোহাম্মদ তৌকির।
সংক্ষিপ্ত স্কোর :
আরব আমিরাত : ২৭৮/৯, ৫০ ওভার (সায়মন আনোয়ার ১০৬, আমজাদ জাভেদ ৪২, খুররম খান ৩৬, অ্যালেক্স কুসেক ২/৫৪, ম্যাক্স সরেনসন ২/৬০, পল স্টার্লিং ২/২৭ ও কেভিন ও’ব্রায়ান ২/৬১)।
আয়ারল্যান্ড (টার্গেট ২৭৯ রান) : ২৭৯/৮, ৪৯.২ ওভার (গ্যারি উইলসন ৮০, কেভিন ও’ব্রায়ান ৫০, আমজাদ জাভেদ ৩/৬০, মোহাম্মদ নাভিদ ২/৬৫ ও মোহাম্মদ তৌকির ২/৩৮)।
ফল : আয়ারল্যান্ড ২ উইকেটে জয়ী।
ম্যাচ অব দ্য ম্যাচ : গ্যারি উইলসন (আয়ারল্যান্ড)।