লালমনিরহাটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ২১:৪০
লালমনিরহাটে এয়ারপোর্ট রোডে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা প্রশাসন দপ্তরের কর্মচারী মনিরুজ্জামান (৫০) ও  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাপ্টিবাড়ী শাখার অফিসার আবু কালাম আজাম (৪৮) মারা যান।
নিজ নিজ দাপ্তরিক কাজ শেষে মোটরসাইকেল যোগে ২ জন তাদের নিজ গ্রামের বাড়ি তিস্তায় যাচ্ছিলেন। পথিমধ্যে এয়ারপোর্টের কাছে রংপুর থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ মারা যান। গুরুতর আহত জেলা প্রশাসক দপ্তরের কর্মচারী মনিরুজ্জামানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে মারা যান। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে।