আফগানিস্তানের তুরস্ক দূতাবাসের একটি গাড়িতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপে একজন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।
আফগান কর্মকতারা জানান, কাবুলের কূটনৈতিক জোনে আজ স্থানীয় সময় সকাল আটটার দিকে বোমা ভর্তি একটি গাড়ি নিয়ে হামলা করা হয়।
তালেবান ঐ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
সর্বশেষ গত বছরের নভেম্বরে ব্রিটিশ দূতাবাসের একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা করা হয়। ঐ হামলায় পাঁচজন নিহত হয়েছিল।
