লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যার প্রতিবাদে সমাবেশ করেছ ছাত্র, শিক্ষক ও নাগরিকরা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তারা এই প্রতিবাদ জানায়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, লেখক হুমায়ুন আজাদ ও ব্লগার রাজীব হায়দারকে হত্যার ধারাবাহিকতায় জঙ্গিবাদী গোষ্ঠী বিজ্ঞানমনস্ক ও সাম্প্রদায়িকতাবিরোধী লেখক অভিজিেক হত্যা করেছে অভিযোগ করেন বক্তারা। এসময় তারা হত্যাকারীদের চিহ্নিত করে তাদের বিচারের দাবি জানান।
জঙ্গিরাই এসব হত্যাকা্ল চালিয়েছে অভিযোগ করে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ধরণ দেখে সাধারণ মানুষও বলতে পারবে একই জঙ্গিগোষ্ঠী এই হত্যাকাণ্ড চালিয়েছে। এসময় এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
‘আক্রান্ত মুক্তচিন্তা’ শিরোনামের ব্যানার নিয়ে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে হাজির হয়েছেন কয়েকশ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার রাতে অভিজিৎ ও তার স্ত্রী ডা. রাফিদা আফরিন বন্যা বাংলা একাডেমিতে একুশে বই মেলায় ঘুরতে আসেন। রাত সাড়ে সাড়ে নয়টার সময় তারা দুইজন টিএসসির সামনে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ফুটপাত দিয়ে শাহবাগের দিকে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসী তাদেরকে হঠাৎ করেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। আশেপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা ভিড়ের মাঝে মিলিয়ে যায়। ঐ সময় আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকরা অভিজিতকে অপারেশন থিয়েটারে নেয়। আধা ঘণ্টা চেষ্টার পর সাড়ে ১০ টার দিকে অভিজিৎ রায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ঘটনায় অভিজিৎ এর বাবা শিক্ষাবিদ অজয় রায় আজ বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।
