ঝিনাইদহে গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:৪৬
 
ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান,  সদর উপজেলার মহারাজপুর গ্রামে গোলাম মোস্তফা ও আইসাল হোসেন গ্রুপের মধ্যে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। তারই জের ধরে আজ দুপুর ১২ টার দিকে উভয় গ্রপের লোকজন  ঢাল, শরকি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে  গ্রামের মাঠে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়। আহতদেরকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে হযরত আলী, নজরুল বিশ্বাস, হারুন সহ ৫ জনের অবস্থা আশংকা জনক হলে তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে বলে তিনি আরো জানান।