ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার জানিয়েছেন ২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল ১৮ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। এর আগে ফিফার একটি টাস্কফোর্স নভেম্বর-ডিসেম্বর মাসে গ্রুপ পর্বের ও ২৩ ডিসেম্বর ফাইনাল আয়োজনের সুপারিশ করেছিল। পুরনো সিদ্ধান্ত অনুযায়ী খেলার দিনক্ষণ ঠিক করলে তা ঘরোয়া লীগের সময়সূচীতে ঝামেলা সৃষ্টি করতে পারে বলে এই সিদ্ধান্ত নেয়া হল।
তবে খেলা ঠিক কত তারিখে শুরু হবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সূত্র: বিবিসি
