অস্ট্রেলিয়ার দেয়া ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড। ৫.৩ ওভার খেলে ১ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ সংগ্রহ ৫১ রান।
ট্রেন্ট বোল্টের বোলিং তাণ্ডবে ১৫১ রানে গুঁড়িয়ে গেছে অস্ট্রেলিয়া। বোল্ট ২৭ রান খরচ করে নেন ৫ উইকেট। টিম সাউদি ও ভেট্টরি নেন দুটি উইকেট।
এরআগে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে খেলা শুরু হয়। এ পর্যন্ত বিশ্বকাপে ৮ বার মুখোমুখি হয় এই দুটি দল। এরমধ্যে ৬টি জয় পায় আস্ট্রেলিয়া, ২টিতে জয় পায় নিউজিল্যান্ড।
খেলার শুরুতে অস্ট্রেলিয়ার উড়ন্ত সূচনায় পেসার টিম সাউদি আঘাত হানেন। এরপর আর দাঁড়াতে পারেনি অজিরা। ২.২ ওভারে অজিদের যখন সংগ্রহ ৩০ রান তখন সাউদি ওপেনার ফিঞ্চকে বোল্ড করে সাজ ঘরে পাঠান। দলীয় ৮০ রানে আঘাত হানেন ড্যানিয়েল ভেট্টরি। তিনি ফেরান ওয়াটসনকে। এর পরেরর ওভারেই অপর ওপেনার ওয়ার্নারকে এলবির ফাঁদে ফেলেন সাউদি।
দলীয় ৯৫ রানে আবারো ভেট্টরি আঘত হানেন। এবার সাজ ঘরে ফেরেন স্মিথ। এরপার শুধু বোল্টের কাব্য। দলীয় ৯৬ রানে গ্লেন ম্যাক্সওয়েল, দলীয় ৯৭ রানে মিচেল মার্শ, দলীয় ১০৪ রানে অধিনায়ক ক্লার্ক, ১০৬ রানে জনসন ফেরেন সাজ ঘরে। ক্লার্কসহ শেষের এই পাঁচজনকে আউট করেন বোল্ট। ৭০ বলে ৪৩ রান করা হেডেনকে ফেরান এন্ডারসন। ওয়াটসন ২৩, ওয়ার্নার ৩৪, ক্লার্ক ১২ ও ফিঞ্চ করেন ১৪ রান। ৩২.২ ওভার শেষে ১০ উইকেট হারিয়ে অজিরা সংগ্রহ করে ১৫১ রান।
নিউজিল্যান্ড গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। বৃষ্টির কারণে বাংলাদেশের সাভে খেলাটি না হওয়ায় অস্ট্রেলিয় এক পয়েন্ট কম পেয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে।
নিউজিল্যান্ড একাদশে পরিবর্তন না থাকলেও অস্ট্রেলিয়া দলে দুটি পরিবর্তন আছে। জর্জ বেইলির পরিবর্তে ক্লার্ক এবং ফাস্ট বোলার জস হ্যাজলউডের পরিবর্তে প্যাট কামিন্স একাদশে যুক্ত হয়েছেন।
নিউজিল্যান্ড দল: ব্রেন্ডন ম্যাককালাম, কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, রস টেইলর, গ্র্যান্ট এলিয়ট, লুক রঞ্চি, ড্যানিয়েল ভেট্টরি, অ্যাডাম মিলনে ও টিম সাউদি।
অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্ক, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ব্র্যাড হাডিন, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।
