আরব আমিরাতের দেয়া ১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে ভারতে। ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান ব্যক্তিগত ১৪ রান করে নাভিদের বলে আউট হলেও ওপর ওপেনার রোহিত শর্মা ৫৫ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে অপর ব্যাটসম্যান বিরাট কোহলিও ৪১ বলে ৩৩ রান নিয়ে অপরাজিত থাকেন। মাত্র ১৮.৫ ওভার খেলে ভারত এ জয় পায়।
শনিবার পার্থে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২ টায় মুখোমুখি হয় এই দুই অসম শক্তি।
খেলার প্রথম ইনিংসে দুর্বল আরব আমিরাতকে ১০২ রানে গুঁড়িয়ে দেয় ভারত। টসে জিতে ব্যাটিংয়ে নামলে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আমিরাত।
আমিরাতের পক্ষে সর্বাধিক রান করেন আনোয়ার। তিনি ৪৯ বলে করেন ৩৫ রান।
ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন ১০ ওভার বল করে ২৫ রান দিয়ে নেন ৪টি উইকেট।
এছাড়া রবীন্দ্র জাদেজা ও যাদব নেন ২টি করে উইকেট। মোহিত শর্মা ও কুমার নেন একটি করে উইকেট।
আমিরাতের আমজাদ আলি, আন্দ্রি বেরেঙ্গার, কৃষ্ণ চন্দ্র এই তিন ব্যাটসম্যান প্রত্যেকেই ব্যক্তিগত চার রানে আউট হন। খুররাম খান ১৪, মুস্তফা ও আমজাদ জাভেদ ব্যক্তিগত ২, নাভিদ ৬, পাতিল ৭, তৌকির ১ রান করে সাজ ঘরে ফেরেন। ৩১.৩ ওভার খেলা শেষে ১০ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১০২ রান।
পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের এই আসরে বেশ ভালো সূচনা করেছে ভারত। আর আমিরাত জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের কাছে হেরে আজ ভারতের সাথে মাঠে নেমেছে। ২০০৪ সালে এশিয়া কাপে ১১৬ রানে ভারতের কাছে হেরেছিল আমিরাত।
