দলের সঙ্গে অনুশীলনে রোনাল্ডো ও বেল

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:৪৫
 
 
অনুশীলনে ফিরেছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনাল্ডো ও গ্যারেথ বেল। শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে তাদের দলের সঙ্গে অনুশীলনে ফেরার কথা জানায়।
 
গত রবিবার এলচের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে গোড়ালির গাটে আঘাত পান বেল। আর শতভাগ ফিট না থাকায় বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করেননি রোনালদো।
 

রবিবার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে নিজেদের মাঠে খেলতে নামবে রিয়াল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সেরা দুই ফরোয়ার্ডের দলে ফেরাটা নিশ্চিতভাবেই কোচ কার্লো আনচেলত্তির জন্য স্বস্তির খবর।