শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বায়ার্ন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:৫২
 
 
জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায় কোলনকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়েছে বায়ার্ন মিউনিখ। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ভল্ফসবুর্গের সঙ্গে ব্যবধান ১১ পয়েন্টে নিয়ে গেল শিরোপাধারীরা।
 
২৩ ম্যাচ শেষে বায়ার্নের পয়েন্ট ৫৮। আর এক ম্যাচ কম খেলা ভল্ফসবুর্গের পয়েন্ট ৪৭।
 

শুক্রবার রাতে নিজেদের মাঠ আলিয়াঞ্জ আরেনায় তৃতীয় মিনিটেই বাস্টিয়ান শোয়াইনস্টাইগারের হেডে এগিয়ে যায় বায়ার্ন। ১০ মিনিটে ২০ গজ দূর থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রাঙ্ক রিবেরি। প্রথমার্ধের শেষ দিকে একটি গোল পরিশোধ করে লড়াইয়ের আভাস দেয় কোলন। কিন্তু দ্বিতীয়ার্ধে আট মিনিটের ব্যবধানে জোড়া গোল করে সহজ জয় নিশ্চিত করে বায়ার্ন।