ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে স্যোশাল ইসলামী ব্যাংক

আপডেট : ০১ মার্চ ২০১৫, ১৯:০৭
 
 
 
রবিবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ব্যাংকিং খাতের স্যোশাল ইসলামী ব্যাংক। ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করায় এ কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এসআইবিএলের দর বেড়েছে প্রায় ১৩ শতাংশ।
ব্যাংকটির শেয়ারদর বিবেচনায় ঘোষিত লভ্যাংশ লাভজনক বিবেচনা করায় কোম্পানিটিতে বিনিয়োগের পরিমাণ বেড়েছে। ফলে লেনদেনের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে এসআইবিএল চতুর্থ নম্বরে উঠে এসেছে।