রাজধানীতে নার্সিং ইনস্টিটিউট ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০১ মার্চ ২০১৫, ২০:৪২


 রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার এক বাসা থেকে জাপান-বাংলাদেশ নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ। মৃতের নাম জাকিয়া আক্তার (১৯)। সে নরসিংদী জেলার আবদুল কাদেরের মেয়ে।

মিরপুর থানার উপ-পরিদর্শক সরদার নিজামুল হক জানান, রবিবার পশ্চিম শেওড়াপাড়ায় ৪২১/৪ নম্বর বাসায় ৫ তলায় একই ইনস্টিটেউটের মোট ৫ জন ছাত্রী ভাড়া থাকত। অন্যরা সকালে ইনস্টিটিউটে গেলে, সে অসুস্থতার কথা বলে যায়নি।
দুপুরে ওই চারজন ইনস্টিটিউট থেকে ফিরে এসে দেখেন দরজা বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে।
মিরপুর থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য বিকেল ৪টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।