মুখোশ পরে বিজয়নগরে গাড়ি ভাংচুর, আগুন

আপডেট : ০২ মার্চ ২০১৫, ২০:১৬
 
বিএনপি জোটের অবরোধ ও হরতালের মধ্যে রাজধানীর বিজয়নগরে মুখোশধারীরা হাতবোমা বিস্ফোরণের পর দুইটি প্রাইভেট কার ভাংচুর করে আগুন দিয়েছে। হামলার সময় ১০ থেকে ১২ জন যুবক হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এর পরই তারা দুইটি প্রাইভেট কার ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীদের মধ্যে তিন-চার জন মুখোশ পড়ে ছিলেন।
তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আনোয়ার হোসেন। তিনি আরো জানান, বিকাল ৪টার দিকে বিজয়নগরের একাত্তর হোটেলের উত্তর পাশে নাইটিংগেল মোড়ে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।
গাড়ি দুটি গুলিস্তানের দিকে যাওয়ার সময় পাশের গলি থেকে ১০/১২ জন যুবক হঠাৎ বেরিয়ে এসে প্রথমে গাড়ি দুটির সামনে হাতবোমা মারে।
এসময় ভয়ে চালক ও আরোহীরা নেমে গেলে গাড়িগুলো ভাংচুরের পর আগুন ধরিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।