লক্ষ্মীপুরে আরিফুর রহমান ফরাজ (৩৩) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোররাত ৩টার দিকে সদর উপজেলার মিরিকপুর বাজারে এই ঘটনা ঘটে। যুবলীগের ইউনিয়ন পর্যায়ের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আরিফুর উপজেলার মিরিকপুর গ্রামের নুরুল আমিনের ছেলে এবং তিনি বাঙ্গা খাঁ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নাসিম মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়না তদন্তের জন্য নিহতের লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
