আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের ১২ ডিজিটের ট্যাক্স আইডিন্টিফিকেশন নম্বর (টিআইএন) হালনাগাদ করার আহ্বান জানানো হয়েছে।
রেকর্ড ডেটের (১৫ মার্চ) আগেই টিআইএন নম্বর হালনাগাদ করতে হবে। কোনো বিনিয়োগকারী টিআইএন হালনাগাদ করতে ব্যর্থ হলে, লভ্যাংশের ওপর ১৫ শতাংশ কর দিতে হবে। আর টিআইএন থাকলে লভ্যাংশের ওপর ১০ শতাংশ কর কাটা হবে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
