ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত

আপডেট : ০৫ মার্চ ২০১৫, ১৪:০০
 
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃনগর উপকূল এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার সকালে পুনিয়াউট রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে। ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার মহিদুর রহমান জানান, নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতিতে থামে উপকূল এক্সপ্রেস। যাত্রাবিরতি শেষে স্টেশন ছাড়ার পরপরই পুনিয়াউট রেলগেইট এলাকায় বাঁক ঘোরার সময় ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে আতঙ্কিত হয়ে যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়ে। তবে কেউ হতাহত হয়নি।

তিনি আরো জানান, রেলপথের ডাউন লাইনে ট্রেন চলাচল করছে। তাই ট্রেন চলাচলে ব্যাহত হলেও যোগাযোগ বন্ধ হয়নি। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। লাইনচ্যুত বগি সরিয়ে নেযার পর পরিস্থিতি স্বাভাবিক হবে।