গাজীপুরের ডিবি পরিচয়ে টাকা ছিনতাই, আটক ২

আপডেট : ০৫ মার্চ ২০১৫, ১৮:২৭
 
 
গাজীপুরের টঙ্গীতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রামীণ ফোনের বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ছয়লাখ টাকা ছিনতাইয়ের সময় দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পুলিশ হাতকড়া, বিচারক, আইনজীবী ও সাংবাদিক লেখা একাধিক স্টিকারসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে। আটককৃতরা হচ্ছেন, ঢাকার মীরপুরের রানা (৩৫) ও জাহাঙ্গীর (৩৪)।
 
গ্রামীন ফোনের গাজীপুরের ডিস্ট্রিবিউটর মোবারক হোসেন ও পুলিশ জানায়, বিকালে গ্রামীণের বিক্রয় প্রতিনিধি সোহেল টঙ্গীর বিভিন্ন এলাকার মার্কেট থেকে ফ্ল্যাক্সি লোড ও বিল পে এর  টাকা সংগ্রহ করতে টঙ্গীর মধুমিতা এলাকায় যায়। কাজ শেষে অফিসে ফেরার সময় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ৬ যুবক সোহেলের গতিরোধ করে টাকার ব্যাগ নিয়ে তাকে মাইক্রোবাসে টেনে তোলার চেষ্টা করে। এ সময় জনতার সন্দেহ হলে দুজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। বাকিরা পালাতে সক্ষম হয়। আটক হওয়া দুজনকে হয় টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।