ঢাবি আইবিএর গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

আপডেট : ০৬ মার্চ ২০১৫, ২১:০০
 
 
 
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএর বিবিএ ১৮তম, এমবিএ ৪৬তম ও ৪৭তম এবং ইএমবিএ ১৪তম ও ১৫তম ব্যাচের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের বক্তা ছিলেন শিক্ষাবিদ ও এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। আইবিএর পরিচালক অধ্যাপক ইকবাল আহমাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
স্বাগত বক্তব্য রাখেন এমবিএ চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। ইএমবিএ চেয়ারপার্সন অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ তার বক্তৃতায় স্নাতকদের প্রতিনিয়ত জ্ঞান অর্জন এবং পেশাদারি উত্কর্ষতা লাভের আহ্বান জানান। বিবিএ চেয়ারপার্সন অধ্যাপক নিয়াজ আহমেদ এ অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আইবিএর শিক্ষকমণ্ডলী, বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।