নোয়াখালী সদর উপজেলা ভূমি অফিসে অগ্নিসংযোগ

আপডেট : ০৭ মার্চ ২০১৫, ১২:১৪
নোয়াখালী সদর উপজেলা ভূমি অফিসে শনিবার পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে অফিসে রক্ষিত কিছু নথিপত্র, দুটি চেয়ার ও দরজা-জানালার পর্দার আংশিক পুড়ে গেছে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শামছুজ্জান জানান, ভোর সাড়ে তিনটার দিকে জেলা শহরের মাইজদী বাজার এলাকায় অবস্থিত সদর ভূমি অফিস ভবনের পেছন দিক থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করলে তিনটি জানালার কাঁচ ভেঙ্গে অফিসের ভেতরে নিক্ষিপ্ত হয়ে আগুন ধরে যায়। এ সময় তিনজন নিরাপত্তা প্রহরী অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এর আগেই অফিসের দুইটি চেয়ার, দরজা-জানালার পর্দা অংশ বিশেষ ও কয়েকটি নথির আংশিক পুড়ে যায়।