রাজধানীর কারওয়ান বাজার এলাকায় শনিবার বিকালে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার পরপরই এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর পার হওয়ার পরপরই কাওরান বাজার এলাকার আন্ডার পাসের প্রবেশমুখের কাছে সড়কে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
