এনসিসি ব্যাংকে নতুন নিয়োগপ্রাপ্ত অফিসারদের ০২ দিনব্যাপী “ওরিয়েন্টেশন প্রাগ্রাম” সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এসময় উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির এবং মানবসম্পদ বিভাগের প্রধান জে এইচ শাহেদী, ট্রেনিং ইন্সিটিটিউটের প্রিন্সিপাল জগদীশ চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন
০০০০
অগ্রণী ব্যাংক বরিশালে সম্প্রতি বৈদেশিক রেমিট্যান্স এবং মানিলন্ডারিং/জঙ্গী অর্থায়ন/জালিয়াতি প্রতিরোধ বিষয়ে রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। অনুষ্ঠান উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম। এতে বক্তব্য রাখেন এনইসি মানিট্রান্সফার লিমিটেড, ইউ.কে’র কান্ট্রি ম্যানেজার শামীম আহমেদ
০০০০
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের সমিতির বাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১১৮তম শাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী এম. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ ও আব্দুল আজিজ, সাধারণ সেবা বিভাগের প্রধান মো. মাহবুবুর রশীদ উপস্থিত ছিলেন
০০০০
মৌলভীবাজার সদরে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের শাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল এবং মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন
